ইউএনও অফিস থেকে কলেজে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন বিএনপি নেতা। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকরা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করেন।
প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের, আর সেখানে আওয়ামী লীগের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছিল। আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক