অপরাধ

কুকুর টানাটানি করছিল ব্যাগ, পাওয়া গেল নবজাতকের মরদেহ

Advertisements

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ব্যাগে করে এক নবজাতকের মরদেহ ফেলে যান। ব্যাগটি কুকুর টানাটানি করছিল। তখন এক ব্যক্তি দেখে জাতীয় জরুরি সেবায় ফোন করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা খবর পান যে হাসপাতালের জরুরি বিভাগের ফটকের বিপরীত পাশে ফুটপাতে ময়লা আবর্জনার ওপর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগের ভেতর থেকে নবজাতকের (মেয়ে) মরদেহ পাওয়া যায়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পুলিশের এই কর্মকর্তা বলেন, কে বা কারা নবজাতককে এভাবে ফেলে গেলেন, তা শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন