অপরাধ

এবার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

Advertisements

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা করার পর রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পাটগ্রামের রসুলগঞ্জ (স্টেশনপাড়া) এলাকার বাসিন্দা। তিনি পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সুযোগ বুঝে তার স্বামী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার মেয়ের (১৫) সঙ্গে অসদাচরণ করে আসছিলো। ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি রাতে বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ি গেলে বাড়িতে কেবল তার দুই মেয়ে (১৫ ও ১২) ঘুমিয়ে ছিলো।

রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘুমন্ত বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে কিশোরীর চিৎকারে ভীত হয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই কিশোরী পরদিন মায়ের কাছে ঘটনা জানায়। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞেস করলে উল্টো মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন