অপরাধ

জাল ভোট দিতে গিয়ে আটক অপ্রাপ্ত বয়স্ক ৭ কিশোর

Advertisements

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন সিলেটের বানিয়াচং উপজেলার অপ্রাপ্ত বয়স্ক ৭জন কিশোর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন তারা। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালবেলায় কয়েকজন কিশোর কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়ে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

বর্তমানে তাদেরকে প্রিজাইডিং অফিসারের কক্ষে আটক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে তাদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন