অপরাধ

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Advertisements

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বগুড়ার একটি আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বলেন, পিবিআইর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার বরাতে এই আইনজীবী আরও বলেন, এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখানোর পাশাপাশি হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাতে বাধ্য করেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

হিরো আলম ঘটনাটি অস্বীকার করলে ভুক্তভোগী নারী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন