আইন-আদালত

যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

Advertisements

বেআইনি সমাবেশ করে ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানার মামলায় যুবদলের ছয় নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী।

ক্ষতিসাধনের দায়ে তাদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় ওইদিনই গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন