শৈলকুপা

শৈলকুপায় নিখোঁজের ১১ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

Advertisements

জান্নাতি খাতুন যার বয়স মাত্র ৬ বছর । সে বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিল ১১ ঘন্টা । বাড়ীর পাশের ডোবা থেকে রাত সাড়ে ১০টার দিকে তার লাশ ভাসতে দেখে স্বজনরা । কিন্তু এই ডোবায় কায়েকবার তাকে তন্ন-তন্ন করে খোজা হয়েছিল । এরপর না পাওয়া গেলে থানায় জিডি করে তার পিতা । রহস্যজনক ঘটনা শিশুটির লাশ উদ্ধারের পরে তার গায়ে মিলেছে আঘাতের চিহ্ন । পরিবারের অভিযোগ শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে সন্ধ্যার পর কোন এক সময়ে সুযোগ বুঝে ফেলে রেখে গেছে নরশিাচরা । গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এমনই নির্মম ও নির্দয় ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে ।

ফুটফুটে জান্নাতি খাতুনকে হারিয়ে পরিবারের সবাই আজ দিশেহারা । সে ঐ এলাকার খোকন ভূইয়ার মেয়ে।

জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার পাশে শনপাপড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয় জান্নাতি। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিকেলে তার বাবা থানায় একটি জিডি করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

শিশুটির বাবা খোকন ভূইয়া বলেন, সোমবার ১২টার দিকে স্কুল থেকে জান্নাতি বাড়ি ফেরে। পরে বাড়ি ফিরে সে রাস্তার পাশে শনপাপড়ি কিনতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির পাশের বিভিন্ন পুকুরে সারাদিন তাকে খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে থানায় একটি জিডি করেন তিনি। পরে হঠাৎ রাত ১০টার দিকে জান্নাতির লাশ পুকুরে ভাসতে দেখেন তারা।

Advertisements

তিনি আরো বলেন, এ পুকুরেও তিনি তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেছিলেন।

খোকন ভূইয়া অভিযোগ করে আরো বলেন, ‘মেয়ের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের যেকোনো সময় তাকে ডোবায় ফেলে দেয়া হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাগুটিয়া গ্রামের ডোবা থেকে জান্নাতি নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে থারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন