হরিণাকুন্ডু

জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০০ ফলজ গাছের চারা বিতরণ

Advertisements

২৭ জুলাই ২০২৫, হরিণাকুন্ডু, ঝিনাইদহ: পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১৩০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”–এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়। রবিবার (২৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে আম ও একটি করে লেবুর চারা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এই বৃক্ষ বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ লাগানোর গুরুত্ব বুঝে তা বাস্তবে প্রয়োগ করতে পারে, এমন লক্ষ্যেই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ।

Advertisements

কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন রাসেল আহমেদ। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকদের মধ্যে হাবিব সুজন, ওহিদুজ্জামান ওফে, মোঃ মাসুদ রানা, দেলোয়ার হোসেন রাজিব এবং মানিক আলী-সহ অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন