ঝিনাইদহ

জুলাই শহিদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল

Advertisements

ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে জেলা বিএনপি শুক্রবার (১৮ জুলাই) একটি মৌন মিছিলের আয়োজন করে। বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। মিছিল ও পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনার সূচনা হয়। ওই শহিদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় আমরা জুলাই শহিদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে শহিদ পরিবারের পাশে সব সময় থাকবে।”

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন