ঝিনাইদহ

ঝিনাইদহে বরুণ হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার

Advertisements

ঝিনাইদহ-২ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আলোচিত বরুণ কুমার ঘোষ হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়ার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাকুন্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুুব আলী, ইসলাম পাড়ার ডাবলু মিয়ার ছেলে নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে হাতকাটা তরুণ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

 

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় ৭জন আসামিকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গত বুধবার রাতে নিহত বরুণ ঘোষের স্ত্রী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত বরুণ ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন ঘোষের ছেলে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বরুণ ঘোষ বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এক হাত ও এক পা বিছিন্ন করে গুরুতর আহত করে ফেলে যায়। সেসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন