ঝিনাইদহ

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Advertisements

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালেশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সুমন মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। আহত হন অপর মোটরসাইকেল দুই আরোহী। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন