ঝিনাইদহ

প্রতারণার অভিযোগে ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

Advertisements

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতারণার অভিযোগে শিশির আহমদে শিলন নামের এক সাবেক ছাত্রশিবিরের নেতাকে আটক করেছে মডেল থানার পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে পৌর শহরের দুধসরা এলাকার সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক শিশির উপজেলার বলুহর গ্রামের সব্দুল সরকারের ছেলে। তিনি স্থানীয় বলুহর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তবে ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি তার ব্যবহৃত পোশাকে বঙ্গবন্ধুর লোগো সম্মিলিত নৌকার ব্যাজ ধারণ করে ঘুরতেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

তবে জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন বিগত সময়ে তিনি ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ না সে।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রশিবির নেতা শিশির স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হন। তাদের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোনা জারি করে সেই পরোয়ানাই তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘শিশির আহমেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন