জেলার খবরঝিনাইদহমহেশপুর

মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

Advertisements

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে বাঘাডাংগা সীমান্তের মেইন পিলারের নিকট কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছেন।
তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, তারা সবাই অবৈধভাবে ভারতে বসবাস করত এবং সেখান থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফ তাদেরকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন