জেলার খবরঝিনাইদহহরিণাকুন্ডু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, বাবা হাসপাতালে

Advertisements

মোঃ রবিউল ইসলাম : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছারা খাতুন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছারা খাতুন পার্বতীপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (নুপুর আলী)-এর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার একটি খুঁটিতে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকার শুনে বাবা রফিকুল ইসলাম মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের ঝুঁকিতে পড়েন। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাব্বিকুল ইসলাম জানান, “পরিবার শিশুটিকে বিকাল ৫টা ৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করি, কিন্তু পরীক্ষার পর নিশ্চিত হই—সে আগেই মৃত্যুবরণ করেছে।”

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও জানান, মেয়ের বাবা রফিকুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা।

ঘটনার বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন