জেলার খবরসারাদেশ

মোংলায় ভোটকেন্দ্রে আনসারকে মারধর, তরুণের কারাদণ্ড

Advertisements

বাগেরহাটের মোংলায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যকে ধাক্কা ও মারধরের অভিযোগে শাকিল শেখ (২১) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার মোংলা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে আনসার সদস্যকে ধাক্কা দেওয়ার ওই ঘটনা ঘটে। পরে শাকিল শেখকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ।

শাকিল শেখ মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের কর্মী হিসেবে পরিচিত। শাকিলকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আতিকুস সামাদ বলেন, মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন শাকিল। এ সময় দায়িত্বরত আনসার সদস্য মোতালেব হোসেন তাঁকে বাধা দেন। তখন শাকিল তাঁকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে আটক করেন। শাকিল তাঁর অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন