জেলার খবরঝিনাইদহ

ঝিনাইদহে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Advertisements

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভালাইপুর দর্গা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার পান্তাপাড়া গ্রামের আবুল কাশেম (৫৫) ও ঘুগরি গ্রামের আলমগীর হোসেন (৩৫)।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজবল্লভ সাধু বলেন, সকালে মাহিন্দ্রায় বেশ কয়েকজন যাত্রী মহেশপুর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে ভালাইপুর দর্গা মোড়ে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম ও আলমগীর হোসেনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এসআই বলেন, নিহত আবুল কাশেম ঝিনাইদহ আদালতে একটি মামলার কাজে যাচ্ছিলেন। আর আলমগীর হোসেন পাসপোর্ট–সংক্রান্ত কাজে ঝিনাইদহ পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন