জাতীয়জেলার খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি যুবক আহত

Advertisements

ভোররাতে চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি (বিএসএফ) এর সদস্যদের গুলিতে আশিকুর রহমান রকি (২৬) গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে আশিকুর রহমানসহ ৮/১০জন চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে আশিকুর রহমান রকি আহত হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

সঙ্গীরা তাকে ভোর রাতেই উদ্ধার করে যশোরের একটি ক্লিনিকে ভর্তী করেন। আহত রকি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী লেবুতলা গ্রামের রওশন আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু আসান জানান, আহত আশিকুর রহমান রকি যশোরে ভর্তি আছে। এখন তার অবস্থা ভালো আছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমি লোক মুখে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, ভোর রাতে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের ছোড়া গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি। খোজ নিয়ে জনতে পারি আহতের বাড়ীতে কেউ নেই। ঘর গুলো তালা বন্ধ অবস্থায় রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন