জেলার খবর

কুষ্টিয়ায় মাদক কারবারিদের হামলায় সাংবাদিক আহত

Advertisements

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক কারবারিদের হামলা ও মারপিটে রাজু আহমেদ নামে এক সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজু আহমেদ অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

রাজু আহমেদ বলেন, লালন মেলা শুরু হওয়ার আগেই কয়েক শতাধিক গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিন-রাত মাদক বিক্রি ও মাদক সেবন চলছে। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে গাঁজা ব্যবসায়ী গাঁজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসঙ্গে মাদক কারবারিদের কারণে লালন মেলার নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। মঙ্গলবার লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক কারবারিরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে।

Advertisements

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এ সময় মঞ্চের পাশে একদল মাদক কারবারি তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে৷ এতে তিনি আহত হন। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকিধামকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে রাজুর ওপর হামলা ঘটনা ঘটেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের এনে শাস্তি নিশ্চিত করা হোক৷

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে সেবা দিচ্ছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন