
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপির আলাদা অভিযানে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠ ৭ বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায়।
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপির আলাদা অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে ৬ জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির অপর এক অভিযানে দুপুর ১টার দিকে আরও ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।