সারাদেশ

সাভারে সিগারেট জ্বালাতে গিয়ে লিকেজ থেকে ভয়াবহ আগুন

Advertisements

সাভারের জিরানি বাজার এলাকার গোয়ালবাড়ি মোড়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক দম্পতি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। রবিবার (২৭শে জুলাই) রাতে এই দুর্ঘটনার পর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তার স্ত্রীর ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। রাতে কারখানা থেকে বাসায় ফিরে স্ত্রী রান্না করতে রান্নাঘরে যান।

এসময় মিন্টু সিগারেট জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালালে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে দুজনই গুরুতরভাবে দগ্ধ হন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন