সারাদেশ

‘বিপুল জাল নোটসহ’ দেবর-ভাবি আটক

Advertisements

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।

তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গজারিয়া এলাকায় অভিযান চালায়। এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযানে দুইজনকে আটক করা হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত এবং প্রতি লাখ টাকার জাল নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন