সারাদেশ

বাংলাদেশ থেকে নৌকা কিনতে ও বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

Advertisements

বাংলাদেশ থেকে নৌকা কিনতে ও নৌকাশিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট এবং ছারছীনা দরবার শরীফ পরিদর্শন শেষে এ ইচ্ছা পোষণ করেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রলারে করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন।

রাষ্ট্রদূতের এ সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বলেন, ‘নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’

এ সময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন