সারাদেশ

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড

Advertisements

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে শুক্রবার দিবাগত রাতে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ওসি নাজমুল নিশাত বলেন, নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া বিষয়টি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এর আগে এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনাগুলো ধামাচাঁপা দিতে সক্ষম হন। তবে এবারের ঘটনা ধামাচাঁপা দিতে চাইলেও বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অবহিত থাকায় এসআই মাহবুব হোসেন শিমুলের আর শেষ রক্ষা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন