সারাদেশ

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

Advertisements

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে মসজিদের ভেতরে এই ঘটনা ঘটেছে।

তবে ইতোমধ্যে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে। তারা দু’জনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার এশার আজান দিলে বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যান মজিবুর রহমান। তখন নামাজরত অবস্থায় বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই মজিবুর রহমানকে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে। তবে মরদেহ এখন সিলেটে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন