সারাদেশ

বাস-ট্রাকের মাঝে চাপা পড়ল ইজিবাইক, নিহত ৪

Advertisements

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার ইয়ার আলী (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে একটি ইজিবাইক। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী বশার শেখ ও খায়ের শেখ নিহত হন এবং ইজিবাইক চালক হাসান শেখ ও ইয়ার আলী গুরুতর আহত হন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ইজিবাইক চালকসহ ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন