সারাদেশ

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর, এএসপি অবরুদ্ধ

Advertisements

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক এএসপিসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। 

সরেজমিনে দেখা যায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। পাশের একটি ভবনে অবস্থান নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। পরে ওই ভবনে তাকেসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন