সারাদেশ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত

Advertisements

গাইবান্ধার পলাশবাড়ীতে‌ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও একই উপজেলার দুবলা গাড়ি গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে নাঈমুর রহমান স্বচ্ছ (১৯)।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান ঢাকা পোস্টকে জানান, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেল যোগে কাশিয়াবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই তিন যুবক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত সামিউল ইসলাম ও নাঈম রহমান স্বচ্ছ নামে অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈমুর রহমানের মৃত্যু হয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তিন যুবককে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। অপর দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন