সারাদেশ

গাজীপুরে কাঁঠাল পাড়া নিয়ে মেয়েকে গলা কেটে হত্যা

Advertisements

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাবা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি আক্তার (২৬) ধরপাড়া গ্রামের সাইফুদ্দিনের মেয়ে। এ ঘটনার পরপরই অভিযুক্ত সাইফুদ্দিন (৬০) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, নিহত স্মৃতি আক্তার অভিযুক্ত সাইফুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েক বছর আগে স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন সাইফুদ্দিন। তবে সালমা আক্তারের বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ করে সমাধানের চেষ্টা করেন। অভিযুক্ত সাইফুদ্দিন এর আগেও কয়েকবার তার মেয়ে স্মৃতিকে হত্যার চেষ্টা করেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আজ বৃহস্পতিবার সকালে স্মৃতির বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় স্মৃতি আক্তারের। একপর্যায়ে সাইফুদ্দিন কাঁঠাল পাড়তে আনা দা দিয়ে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে স্মৃতিকে হত্যা করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন