সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খনন করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

Advertisements

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামে পুকুর খনন করার সময় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫) ও আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ জানান, পুকুর খননের কাজ করাচ্ছিলেন সরাইল উপজেলার সিদ্বেশরী গ্রামের হাসান আলী। আর এই খননকৃত পুকুরের জমিটি হাওরবেষ্টিত, পূর্বে ধানের জমি ছিল। দীর্ঘদিন ধরেই এই খনন কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মনসুর, দেলোয়ার ও আতিকুল। তাদের মধ্যে দেলোয়ার ও আতিকুল আপন ভাই এবং মনসুর তাদের আপন চাচাতো ভাই। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টায় কাজের একপর্যায়ে পুকুরটির বাঁধ ভেঙে পাশের জমিতে থাকা পানি ঢুকে যায়। তখন খননকৃত ১৫ ফুট পুকুরটি পানিতে ভরে যায়। সেই পানির প্রবাহে তলিয়ে যায় মনসুর, দেলোয়ার ও আতিকুল।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ সময় আতিকুল পানির নিচ থেকে বের হতে পারলেও মনসুর এবং দেলোয়ার বের হতে পারেননি। পরে বুধবার রাত পৌনে ১টায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে কাউকে উদ্ধার করতে পারেনি। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৪ ঘণ্টা অভিযানের পর দেলোয়ার ও মনসুরের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন