সারাদেশ

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, ৩ আসামি রিমান্ডে

Advertisements

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ আমলি আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান   এ রিমান্ড মঞ্জুর করেন। 

তিন আসামি হলেন-  কাওসার হাওদার ওরফে সিটি কাওসার, শেকেনুর হালদার ও নুর হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টংগিবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মামুন বিষয়টি  নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে গত রোববার (৭ জুলাই) স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রকাশ্যে গুলি করে ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে হত্যা করা হয়। হত্যার ঘটনার পরের দিন নিহত চেয়ারম্যানের ভাই ইমন হালদার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় এই মামলার আসামি কাওসার হাওদার ওরফে সিটি কাওসার, শেকেনুর হালদার ও নুর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনার সময় টংগিবাড়ী থানার এসআই সম্রাটসহ পুলিশের একটি টিম উপস্থিত থাকলেও হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর মোহাম্মদসহ অপর তিন আসামি মিলেনুর রহমান মিলন, ভোলা হাওলাদার ও জাহানুর রহমান সওদাগর পালিয়ে যান।

জানা গেছে, পাচঁগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে নির্বাচন নিয়ে গত রোববার দুপুরে বিদ্যালয়ের বারান্দায় চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করা হয়। বিদ্যালয়য়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ২ ভোট পেয়ে পরাজিত হওয়ায় মিলনুর রহমান মিলনের লোকজন ক্ষুদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা টংগিবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মামুন জানান, গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এখনো ওই মামলার প্রধান আসামিসহ ৪ আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন