সারাদেশ

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে

Advertisements

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তবে ঘটনাটি ধর্ষণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হালুয়াঘাট থানা পুলিশের ওসি মো. মাহাবুবুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী ঈসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন