সারাদেশ

নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

Advertisements

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সামিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

শুক্রবার রাতে নাচোলের কালইর রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও আমনুরা জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, আমনুরা থেকে রহনপুরগামী মহানন্দা ট্রেনে আনুমানিক রাত দেড়টা থেকে ২টার দিকে এই  দুর্ঘটনা ঘটে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রাত ২টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটহাটি করছিলেন আব্দুস সামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পেরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন