সারাদেশ

যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করতেন তারা

Advertisements

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলনকালে চক্রের মূল হোতাসহ ছয় চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২৪ জুন) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

আটকরা হলেন চক্রের মূল হোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), সিদ্ধিরগঞ্জের মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), ফতুল্লা এলাকার মো. মহসীন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), মৃত আ. রহিমের ছেলে মো. আল আমিন (২২), সোনারগাঁওয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জের মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা সকলে দুষ্কৃতকারী ও সক্রিয় চাঁদাবাজ। বাস, ট্রাক, মিশুকসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করার সময়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে এ থানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতেন।

আটক চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন