সারাদেশ

মসজিদে মাদ্রাসার শিক্ষক খুন!

Advertisements

নেত্রকোনার কলমাকান্দায় একটি মসজিদে আলিয়া মাদ্রাসার এক শিক্ষক খুন হয়েছেন। সোমবার (১৭ জুন) দুপুরে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক মৃত্যুর খবর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষক মো. আব্দুল বাতেন (৬০) উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্টের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, কে বা কারা যেন মসজিদের ভেতর হুজুরকে চুরি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। এ সময় তাড়াহুড়ো করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে পৌঁছা মাত্রই তিনি মারা যান।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

নিহত ওই শিক্ষকের ছেলে বদিউজ্জামান জানান, আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করেছে? আমার বাবা তো কোনো অপরাধী ছিলেন না। কেন হত্যা করল আমার বাবাকে? আমি এর বিচার চাই।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক মামলা ও ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন