সারাদেশ

লালমনিরহাটে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Advertisements

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের টাকা নিয়ে বিরোধে ফরহাদ আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানী নগরের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এদিকে হত্যায় অভিযুক্ত মধু চন্দ্রকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে।

পরে সেই মোটরসাইকেলটি বিক্রি করেন পাশের গ্রাম শিববাড়ির শাহাজান আলীর ছেলে ফরহাদের কাছে। সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি স্কুলছাত্র ফরহাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা। সেই জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে থানা পুলিশ। প্রথম দিকে ফরহাদের ব্যবহৃত মোবাইলটি মধু চন্দ্রের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্য মতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধু চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের অনুসন্ধানে নেমে প্রথমে তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে আটক মধুর দেওয়া তথ্যমতে ফরহাদের বস্তাবন্দি মরদেহ তার বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার মধু চন্দ্র। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন