সারাদেশ

সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ষাটোর্ধ আইয়ুব আলী

Advertisements

টাকা জোগাড় করতে পারেন নি, তাই সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন গাইবান্ধার আইয়ুব আলী (৬৫)। আইয়ুব আলী ফারাজিপাড়া গ্রামের মৃত কদের আকন্দের ছেলে। পরিবারে স্ত্রী ছাড়াও চার ছেলে ও এক মেয়ে রয়েছে তার। হজে যাওয়ার সময় এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

আইয়ুব আলীর ছেলে আসাদুল গণমাধ্যমকে বলেন, বাবার হজ করার ইচ্ছে অনেক দিনের। গত ছয় মাস ধরে তিনি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে সাইকেলে হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, সব কাগজপত্র সংগ্রহের পরে বাড়িতে থাকা সাইকেল মেরামত করে বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণে হিলি পোর্ট দিয়ে ভারতে পৌঁছানোর কথা। ভারত সীমান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পৌঁছবেন। এরপর ইরান হয়ে মক্কায় পৌঁছবেন।

আসাদুল বলেন, এতে সময় লাগবে প্রায় ছয় মাস। প্রতিদিন অন্তত ৭০-৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে। পথে রাত হলে নিকটবর্তী মসজিদে রাত্রিযাপন করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য মমেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মক্কায় পৌঁছাতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের সবার দোয়া তার সঙ্গে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন