সারাদেশ
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা ও গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে এর ছাদের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালগামী গ্রিন ভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও অন্তত চার যাত্রী গুরুতর আহত হন।
বিজ্ঞাপন