সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত

Advertisements

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সুদিন সরকার উপজেলার চাকুয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির সামনে নলসিটি হাওরে গরু নিয়ে ঘাস খাওয়াতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। তখন আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পরে আশপাশে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে আহত অবস্থায় সুদিন সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন