সারাদেশ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

Advertisements

শপথের প্রয়োজন নেই, জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন।

বিশৃঙ্খল পরিবেশ তৈরি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা হতে পারে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, যারা মব করছেন, এখান থেকে সরে আসা উচিত। মব কালচার নামেই তো মব। মব মানে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা দেবেন, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত।

Advertisements

কেউ যদি এর বাইরে গিয়ে কিছু বলতে চাই, তার দায়-দায়িত্ব তাকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা শপথ নিয়েছি। ‘হ্যাঁ’ ভোট, ‘না’ ভোট হচ্ছে— গণভোট। সেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা উত্থাপন হবে। শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।

এর আগে, অমর একুশে প্রথম প্রহরে ১২টা ১মিনিটে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন