সারাদেশ

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: মঞ্জু মুন্সি

Advertisements

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।”

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”

Advertisements

তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।”

সভায় তিনি বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসার দাবিও করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি অতীতে কারও বিরুদ্ধে মামলা বা কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেননি।

বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন