সারাদেশ

বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ

Advertisements

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন দখলবাজ, চাঁদাবাজ ও ধান্ধাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায়ের লড়াই। বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।

শনিবার বেলা ১১টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১দলীয় নির্বাচনি ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। এক পক্ষ ভারতীয় গোলামির পক্ষে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেক পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি গোলামির বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আর গোলামির শৃঙ্খলে বন্দি থাকতে চাই না।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা একটি দলের গোলামি করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন বলে হুঁশিয়ারি দেন হাসনাত।

Advertisements

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এবারের নির্বাচন জাতির কলঙ্কমোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে এই ভোটের ওপর। একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা নুরুজ্জামান। আরো বক্তব্য দেন জামায়াতের যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপি নেতা সাকিব শাহরিয়ার।

বক্তারা একযোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন