সারাদেশ

অ’জ্ঞান পার্টির ডিম খেয়ে সব হা’রালেন এমপি প্রার্থী

Advertisements

রংপুর মহানগরীর মর্ডান মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। ঘটনা শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঘটে, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে।

রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে জানা যায় তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, মনোনয়ন বাতিল হওয়ার পর ঢাকায় আপিলের মাধ্যমে পুনরায় প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকার গাবতলী থেকে কুড়িগ্রামগামী ‘পিংকি পরিবহনে’ করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করে এবং মর্ডান মোড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে রাখে। উদ্ধার হওয়ার পর তাকে থানায় আনা হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে শুক্রবার দুপুরে সাদুল্লাপুর থানায় তার মেয়ে আশা মনি খাতুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ফোন করেন এবং পরদিন সন্ধ্যায় গাবতলী থেকে বাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার মোবাইল নম্বর থেকে একজন ব্যক্তি ফোন করে জানান, “আপনার বাবা আমাদের কাছে আছে।” তবে ফোনে কথা বলা সম্ভব হয়নি এবং কিছুক্ষণ পর ফোনটি বন্ধ হয়ে যায়। তখন থেকে আজিজার রহমান নিখোঁজ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন