প্রেমিককে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ৪ নম্বর ওয়ার্ডের ভুট্টু মাঝির বাড়ি থেকে ওই তরুণীকে প্রেমিকসহ উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নতুন বেড়িবাঁধ এলাকায় ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
প্রেমিক সজিব ও স্থানীয় সূত্র জানায়, মনপুরার উত্তর সাকুচিয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সজিবের সঙ্গে দেখা করতে বুধবার সুনামগঞ্জের ওই তরুণী মনপুরায় আসেন। প্রেমিকাকে নিয়ে সজিব দাদির বাড়িতে ওঠেন। কিন্তু তাদের মধ্যে বিয়ে না হওয়ায় স্থানীয়দের হুমকির ভয়ে পরদিন বৃহস্পতিবার পাশের তালতলা গ্রামের চাচা আলাউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন তারা।
এদিকে প্রেমিক (সজিব) কৌশলে ছাড়া পেয়ে পার্শ্ববর্তী এলাকার ভুট্টো মাঝির বাড়িতে এসে সহযোগিতা চান। ভুট্টো মাঝি জানান, রাত ১২টার দিকে ছেলেটা এসে ডাক- চিৎকার দেয়। তিনিসহ এলাকার লোকজন নিয়ে নতুন বোড়িবাঁধ এলাকায় তরুণীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফেরত আসেন। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালক শাহিন তরুণীসহ সজিবকে নিতে তার বাড়িতে আসেন। ওই সময় ভুট্টো মাঝিসহ অন্যরা মোটরসাইকেল চালকের কাছ থেকে তরুণীকে রেখে দেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী তরুণীসহ দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।