সারাদেশ

প্রবাসে দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝিনাইদহের তরুণ

Advertisements

মালয়েশিয়ায় বিল্ডিং নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় ঝিনাইদহের সুজাত হোসেন (৩৫) নামে এক  তরুণ মারা গেছেন। নিহত প্রবাসী কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর সংবাদ শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ভারী নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজাত হোসেন প্রায় ছয় বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের আশায় তিনি বিদেশে পাড়ি জমান।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্বজন ও প্রতিবেশীরা জানান, সুজাত অত্যন্ত পরিশ্রমী ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। দেশে থাকাকালীন ও বাড়িতে আসলে গ্রামের মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন