সারাদেশ

থানায় যুবদল নেতাকে থাপ্পড় দেওয়া এসআই ক্লোজড

Advertisements

টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিস বৈঠকে বসে স্থানীয়রা। সালিসে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়। পরে বের হয়ে এসআই আমিনুলের কানে থাপ্পড় মারেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান  বলেন, এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লােজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআই রাসেলের সঙ্গে আমরা কথা বলে ঘটনার বিস্তারিত জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন