সারাদেশ

নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা, ইমাম নিহত

Advertisements

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জানা যায়, নিহত মাওলানা আব্দুর রহমান বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।

Advertisements

পরিবারের বরাতে স্থানীয়রা জানান, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।

পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ফজরের নামাজের ইমামতি করানোর জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা হন। দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এতেই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন