সারাদেশ

বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে

Advertisements

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাহাব উদ্দিন (৫০) নামে বিএনপির এক নেতাকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে  যুবদল কর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে বসুরহাট হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। এ  ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

ভুক্তভোগী সাহাব উদ্দিন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে ক্ষুর (ধারালো ছুরি) দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেনকেও (৩৭) আহত করে। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

আহত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হাসপাতালে দেখতে গিয়ে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. ফখরুল ইসলাম বলেন, চরএলাহীর তোতা চেয়ারম্যানের ছেলেরা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও কোম্পানীগঞ্জের ভূয়া অভিভাবক বজলুল করিম আবেদ এর নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী এলাকায় ঘাট দখল ও চাঁদাবাজি করে আসছে। এসবের প্রতিবাদ করায় আজ বিএনপি নেতা সাহাব উদ্দিনকে তারা হত্যা চেষ্টা করেছে। অবিলম্বে এ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, ‘দুপক্ষই আমাদের দলের নেতাকর্মী। তবে তোতার ছেলেদের আমরা প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ দায়ী ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন