সারাদেশ

বিয়ে বাড়ির গরুর মাংসে ‘আল্লাহ’ লেখা, অতঃপর

Advertisements

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিয়ে বাড়ির গরুর মাংসের টুকরায় ‘আল্লাহ’ লেখা দেখা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর দিয়াকুল মাস্টারঘোনায় মফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবরটি ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা ভিড় করে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে মফিজুর রহমানের বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা খাবার টেবিলে বসেন। এ সময় দুই টুকরা মাংসে ‘আল্লাহ’ লেখা দেখতে পান বাবুর্চি। তাৎক্ষণিক বাড়ির মালিক ও অন্যদের ডেকে বিষয়টি দেখান তিনি। বর্তমানে মাংসের টুকরা ২টি একটি জারে সংরক্ষিত আছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ বিষয়ে জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আবু ছৈয়দ নিজামী বলেন, মানবজাতির জন্য এটি একটি বড় শিক্ষা। শুধু মানুষ ইবাদত করেন না, জীব-জন্তু থেকে শুরু করে সকলেই আল্লাহর প্রার্থনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন