সারাদেশ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সদস্যের বিরুদ্ধে আরব প্রবাসী বিএনপি সমর্থককে গালিগালাজের অভিযোগ

Advertisements

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণের বিরুদ্ধে আরব প্রবাসী বিএনপি সমর্থক মোহাম্মদ সজিবকে মোবাইল ফোন কলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৫ মিনিটের ওই ফোনালাপের পুরো সময় শ্রাবণ তার প্রভাব-ক্ষমতার কথা তুলে ধরেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে আরব প্রবাসী মোহাম্মদ সজিবকে একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল-বসুতিপাড়ার চাল ব্যবসায়ী আরিফুজ্জামানের ছেলে তৌফিকুজ্জামান শ্রাবণ একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই গালিগালাজ ও হুমকি দেন।

তৌফিকুজ্জামান শ্রাবণ ২০২০ সালের ২৫ ডিসেম্বর অনুমোদন পাওয়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কমিটির সদস্য। উপজেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রদল ও বিএনপি এখন শ্রাবণ ও তার বাবার ব্যক্তিগত দলে পরিণত হয়েছে। শ্রাবণ বেপরোয়া জীবনযাপন করে, বয়োজ্যেষ্ঠ নেতাদের সম্মান করে না এবং পরিবারের সঙ্গেও খারাপ আচরণ করে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

অভিযোগ অনুযায়ী, শ্রাবণের বাবা আরিফুজ্জামান জীবননগরের ধোপাখালী গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুর ব্যবসায়িক অংশীদার। বিপুল অর্থসম্পদের কারণে শ্রাবণকে বেপরোয়া বলা হচ্ছে।

আরব প্রবাসী মোহাম্মদ সজিব ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরোধিতায় বিএনপির সব কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাকে ফোন কলে হুমকি দেওয়াকে স্থানীয় নেতারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রাবণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার মাধ্যমে দলে যোগ দিয়েছে। এই বিষয়ে মোমিনের মতামত নিলে ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন