সারাদেশ

গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘পুষ্পমাল্য দেওয়ায়’ দিনে ভাঙচুর

Advertisements

১৫ আগস্ট উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কয়েকজন ব্যক্তি। এতে কয়েকজন ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরের দিকে প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টার পর কোনো একসময় উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুইজন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। এ সময় রাসেল নামে একজনের পরিচয় শনাক্ত হলেও অন্যজনকে এখনও চেনা যায়নি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দুজন এসেছিলেন। একজন ফুল দিয়েছেন। আরেকজন মুঠোফোনে ভিডিও করছিলেন।

Advertisements

এদিকে আজ দুপুরের দিকে প্রতিকৃতিটি ভেঙে দেওয়া হয়। বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, কলারোয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙার সময় প্রশাসনের লোকজন বাধা সৃষ্টি করেছেন।

আরাফাত লিখেছেন, “কলারোয়ায় মুজিবের প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ বাহ ইউএনও বাহ। ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষতেছে?’ তিনি আরও লেখেন, ‘ইউএনও কীভাবে মুজিব রেখে অফিস করত? এই জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন, ‘ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব’।”

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন